‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ’

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০২ PM
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত চলমান রয়েছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত চলমান রয়েছে © সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বলেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওটা আলোচনা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি। ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। এটা আলোচনা হয়েছে এবং ফরেন মিনিস্ট্র বা সবাইকে নির্দেশ দেয়া হয়েছে, এটা একটু পর্যবেক্ষণ করার জন্য আরো দু-একদিন।’

আরও পড়ুন: নওগাঁ-ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, পোল্যান্ড ও রোমানিয়াতে আমাদের যারা রাষ্ট্রদূত আছেন, তারা ইতোমধ্যে দেখছেন, সেখানে কী হচ্ছে, ওখানে বাংলাদেশীদের কী অবস্থা, তারা আমাদের আপডেট দিচ্ছেন। আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আটকে পরা বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের পাঠানো প্রতিনিধিরা ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে পৌঁছেছেন। ইউক্রেনের প্রতিনিধিরা সেখানে পৌঁছানোয় আর কিছুক্ষণের মধ্যে বহুল-প্রত্যাশিত এই শান্তি আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে বেলারুশ। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিনিধিরা বলেছেন, আলোচনায় তাদের প্রধান ইস্যু হচ্ছে যুদ্ধবিরতি এবং ইউক্রেন ভূখণ্ড থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার।

এর আগে রোববার এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, তিনি এই আলোচনা থেকে তেমন কোনো অগ্রগতি আশা করেন না। তবে তিনি বলেছেন, ছোট হলেও এই সুযোগ তাদের ব্যবহার করা উচিত, যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ থামানোর চেষ্টা না করার জন্য দোষারোপ করতে না পারে।

কক্সবাজার বিচে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃ…
  • ০১ আগস্ট ২০২৬
সরকারের দক্ষতা সনদ নিয়ে ৭২ দেশে চাকরি করছেন বাংলাদেশিরা, কো…
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ০১ আগস্ট ২০২৬
এনএসসি সনদধারীদের ৭৩ শতাংশ কর্মে নিয়োজিত
  • ০১ আগস্ট ২০২৬
৩১ দফার রাষ্ট্র মেরামত: জাতীয় ঐক্য, মেধাভিত্তিক সমাজ ও নতু…
  • ০১ আগস্ট ২০২৬
পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি
  • ০১ আগস্ট ২০২৬