শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা দিতে হবে: শিক্ষামন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত চারতলা ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। তারা যেন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে।

আরও পড়ুন: স্বপ্নের ঢাবি এখন দুঃস্বপ্ন

তার সরকারের সময়ে দেশের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি। নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রফতানি করছি। আর এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা জমশেদ আলীর ছেলে মোহসীন আলী, মেয়ে সঙ্গীত শিল্পী সুজানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার।

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950