সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৪ PM
প্রতীকী

প্রতীকী © প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় ঐশি রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে উপজেলার মহিরণ গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি মহিরণ গ্রামের মৃত স্বপন রায়ের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার পরে নিজ শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ঐশি। আজ সকাল ১০টার দিকে তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের পেছন জানালা দিয়ে মেয়েতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওড়না কেটে তাকে নিচে নামান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: ছাত্রীদের দেখলেই অশ্রাব্য ভাষায় কটূক্তি করছে বখাটেরা

প্রতিবেশী হৃদয় দাস বলেন, ঐশি রায় সংস্কৃতিমনা। বাঘারপাড়া শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী ছিল। বিভিন্ন সময় নিজ রুমে বসে ও গান বাজনা করত। কিছুদিন পরে ভারতের সারেগামাপা অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঐশি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা মরদেহটি উদ্ধার করেছি। তার বাম হাতে ধারালো ব্লেডের চিহ্ন রয়েছে।

 

 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence