ঘরের মেঝেতে স্কুলছাত্র জহিরুলের গলাকাটা মরদেহ

২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭ AM
 জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম © সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকা থেকে জহিরুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহিরুল মোহরদ্দিরচর গ্রামের বারেক সরদারের ছেলে ও সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামকে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে। স্থানীয় লোকজন বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: বইমেলায় ভ্রাম্যমাণ আদালতে অভিনেত্রীর তর্ক ভাইরাল (ভিডিও)

পূর্ব এনায়েতনগরের ইউপি চেয়ারম্যান রেহেনার স্বামী নেয়ামুল আকন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পারবো না। এটি আসলেই দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সমুন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মৃতদেহের গলায় কোপের আঘাত রয়েছে।

আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর সেমিনার আয়োজন, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close