মা-বাবার সম্পত্তি পাবেন ট্রান্সজেন্ডার

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৭ PM
ট্রান্সজেন্ডার

ট্রান্সজেন্ডার © ফাইল ফটো

মা-বাবার সম্পদে ট্রান্সজেন্ডার সন্তানের অধিকার নিশ্চিত করতে সরকার পরিকল্পনা করছে। ভূমি মন্ত্রণালয় এরই মধ্যে এ সম্পর্কিত খসড়া প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ‘২০টি শিশু দিবা-যত্ন কেন্দ্র স্থাপন’ প্রকল্পের মাধ্যমে ভূমি ভবনে স্থাপিত মডেল ‘শিশু দিবা যত্ন কেন্দ্রে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের জন্য সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে পৃথক আইন বলবৎ থাকলেও পুরুষ অথবা নারী হিসেবে পরিচিতি নির্ধারিত না থাকায় তৃতীয় লিঙ্গের মানুষ সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তৃতীয় লিঙ্গের মানুষ নিগৃহীত হচ্ছেন, কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছেন। ফলে সমাজে অসাম্য ও বৈষম্যের সৃষ্টি হচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট অনুশাসন রয়েছে।

আরও পড়ুন: বাটলার-ওকসের রেকর্ড ভেঙে দিলেন আফিফ-মিরাজ

তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদে পাঠানো প্রস্তাবনায় তৃতীয় লিঙ্গের মানুষের পুরুষ অথবা নারীবাচকতা নির্ধারণের পর চিকিৎসকের প্রত্যয়নপত্রের ভিত্তিতে তাদের সম্পদের উত্তরাধিকার অর্জনের কথা বলা হয়েছে।

‘লিঙ্গের পুরুষবাচকতা অথবা নারীবাচকতা নির্ধারণ করা সম্ভব না হলে তাদের নারী ও পুরুষ উত্তরাধিকার পরিমাণ যোগ করে এর অর্ধেক সম্পত্তির উত্তরাধিকার করা যেতে পারে। এসব প্রস্তাব পরবর্তী সময়ে সবার মতামতসাপেক্ষে সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬