আওয়ামী লীগের বিজয় ঠেকানো যাবে না: কাদের

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৯ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আমাদের বিজয় ঠেকাতে পারবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐকবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। দলকে আরো আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: আগামী নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ: শেখ হাসিনা

ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, খারাপ লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না। ত্যাগীদের মূল্যয়ন করতে হবে। দুঃসময়ের কর্মীদেরকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বসন্তের কোকিলদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান ও এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence