এসএসসি পাস করলেন বাবা, ছেলে দশম শ্রেণির ছাত্র

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৯ PM
আব্দুল হান্নান ও তার ছেলে

আব্দুল হান্নান ও তার ছেলে © ফাইল ফটো

ছেলে পড়ালেখা করছে দশম শ্রেণিতে আর বাবা দিলেন এসএসসি পরীক্ষা। আব্দুল হান্নান ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে। 

জানা গেছে, মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান এ বছর তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর তাঁকে শুভেচ্ছা জানান স্বজন ও এলাকাবাসী। 

মোহাম্মদ আব্দুল হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি স্থানীয় বিনোদপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

আব্দুল হান্নান বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে। তাই আমি গত ২০১৮ সালে তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট স্কুলে ভর্তি হই। কিন্তু ২০২০ সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও করোনার করণে তা দেওয়া হয়নি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছি।’ 

হান্নান আরও বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে।’ 

হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি বলেন, ‘আমার আব্বা এবার পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আমি সামনের বছর এসএসসি পরীক্ষা দিয়ে আব্বার থেকে ভালো রেজাল্ট করব।’ 

পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence