প্রেমিকের গায়ে হলুদের দিন সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

প্রেমিকের গায়ে হলুদের দিন সপ্তম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ধুইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম উম্মে সালমা (১৪)। সে ফাইতং ইউনিয়নের ধুইল্যা পাড়া এলাকার হাফেজ আহমদের মেয়ে। সে স্থানীয় ফাইতং মাস্টার আব্দুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

উম্মে সালমার বাবা হাফেজ আহমদ বলেন, আমার স্ত্রী বাড়িতে ছিল না। আমি সন্ধ্যার পর বাজারে গিয়েছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়।

আরও পড়ুন: দুই বিভাগে ১০০ আসন বাদ রেখেই শেষ ভর্তি প্রক্রিয়া

স্থানীয় ইউপি সদস্য আহমদ মিয়া বলেন, একই গ্রামের এক ছেলের সঙ্গে উম্মে সালমার প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটির আজ (বৃহস্পতিবার) গায়ে হলুদ। প্রেমে ব্যর্থ হয়ে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত ছাত্রীর মরদেহ রাতে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence