সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:০২ AM
নিহত আন্দুর রহমান

নিহত আন্দুর রহমান © সংগৃহীত

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের চররায়পুর খেলার মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (৩০)। সে শহরের মিরপুর উত্তরপাড়ার ব্যবসায়ী সুজাব আলীর ছেলে। 

জানা গেছে, মঙ্গলবার চররায়পুর মাঠে খেলার সময় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় আব্দুর রহমানের। পরে রাত ৮টার দিকে কয়েকজন এসে আব্দুর রহমানকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
খাওয়ার পরই পেট ফাঁপে, এ যন্ত্রণা কমাতে জেনে নিন ৭ কার্যকর উ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence