ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় অর্ধশত শিক্ষাবিদ

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫০ PM
শিক্ষাবিদদের একাংশ

শিক্ষাবিদদের একাংশ © সংগৃহীত

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা সব নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। প্রস্তাবিত ৩২২ জনের মধ্যে বিভিন্ন পেশা ও শ্রেণির অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামই বেশি রয়েছে।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এসব নাম প্রকাশ করা হয়। প্রস্তাবিত ৩২২ জনের মধ্যে শিক্ষাবিদ হিসেবে মোট ৫৪ জনের নাম রয়েছে। 

আরও পড়ুন: গুচ্ছের ভর্তি পরীক্ষার স্কোর ৩৬, বিশ্ববিদ্যালয়ে হলো ৪২.২৫

এসব শিক্ষাবিদের মধ্যে রয়েছে-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক এ. কে. এম. মোস্তাফা জামান, ঢাবির সাবেক অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকিয়া পারভীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এ মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক নাজমা শাহীন, ঢাবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান।

তালিকায় আরও রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুজ্জামান, শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাবিদ অধ্যাপক ড. জহুরুল আলম, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. সেলিমুর রহমান ও এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এ কে এম সাইদুল হক চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ, বাকৃবির সাবেক অধ্যাপক মো. এমদাদুল হক চৌধুরী, বাকৃবির অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। 

আরও পড়ুন: সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাভূত: শাবিপ্রবি ভিসি

সাবেক অধ্যাপক জহুরুল আলম, শিক্ষাবিদ ড. এম শমসের আলী, ঢাবি অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, অধ্যাপক নাজমা শাহীন ও অধ্যাপক ড. তাসনীম সিদ্দিকী, চবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, মহাখালীর দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ ড. নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী, শিক্ষক মেঘনা গুহ ঠাকুরতা ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. ফরাসউদ্দিন।

এই তালিকা আছেন শিক্ষিকা লিনজে রিভেরো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচায ড. আবদুল লতিফ মাসুম, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সোবহানিয়া কামিল মাদ্রাসা চট্রগ্রামের অধ্যক্ষ সাইখূল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর নাসরিন আহমেদ, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মনজু, বেরোবির সাবেক ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুলাহ, ইউনিভাসিটি অফ এশিয়া প্যাসিফিকের সাবেক ভিসি ড. মো: সুলতান মাহমুদ ও শিক্ষাবিদ ও শাসন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।

তালিকা আরও আছেন নারী উন্নয়ন কর্মী এবং শিক্ষাবিদ রোকেয়া কবীর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ঢাবির সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক সাদেকা হালিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সাবেক পিএসসি সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.এস এম আনোয়ারা বেগম।

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
  • ২১ মে ২০২৬
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081