গোপনে রেলব্রিজে প্রেমিক-প্রেমিকা, ট্রেন আসতে দেখে নিচে ঝাঁপ দিয়ে আহত যুগল

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:০২ PM
রেল ব্রীজ

রেল ব্রীজ © সংগৃহীত

ফাগুনের আগুন লেগেছে মনে। বসন্তের হিমেল হাওয়ায় ভাসতে গোপনে দেখা করতে যান প্রেমিক ও প্রেমিকা। রেলব্রিজের ওপর বসে ভালোবাসার ফুল ফুটাচ্ছিলেন প্রেমিক যুগল। তবে বেরসিক ট্রেন তা সহ্য করতে পারলোান। হঠাৎ করে ওই ব্রিজের কাছাকাছি ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন তারা। ভালোবাসার পাঠ সাঙ্গ করে প্রাণ বাঁচাতে ভয়ে ঝাঁপিয়ে পড়েন রেলব্রিজের নিচে। এতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পাংশা থানা এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ছাত্রজীবনে কথা বলতেন না, শিক্ষকজীবনে ভালোবেসে বিয়ে

জানা গেছে, আহত প্রেমিক শামীমের ডানহাত ও প্রেমিকার (১৮) মাজার হাড় ভেঙে যায়। বর্তমানে তারা দুজনেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রেমিক শামীম পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের ও প্রেমিকার বাড়ি কালুখালী উপজেলায়।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ বলেন, আহত প্রেমিক-প্রেমিকাকে রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগ: প্রেম
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close