সব বিভাগে হবে মেরিন একাডেমি

১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। © সংগৃহীত

বাংলাদেশের সব বিভাগে মেরিন একাডেমি চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের ছেলেমেয়েরা প্রশিক্ষিত হয়ে দেশ- বিদেশে চাকরির করার পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যাও দূর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে গতিশীল রাখতে মেরিন একাডেমির ক্যাডেটদের ভূমিকা অপরিসীম। জীবন ধারণের জন্য খাদ্য, জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী, শিল্পায়নের জন্য যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় পণ্য পরিবহণ বিঘ্নিত হলে গোটা বিশ্বই স্থবির হয়ে যাবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ মেরিন একাডেমির প্রায় পাঁচ হাজার প্রশিক্ষিত ক্যাডেটদের। তাঁরা সংশ্লিষ্ট ক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে প্রতি বছর আমাদের অর্থনীতিতে প্রায় ২৩০ মিনিয়ন মার্কিন ডলার যুক্ত করে থাকে। তাঁরা প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’

আরও পড়ুন: এইচএসসির ফল দেখুন এখানে

ক্যাডেটদের কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার সঙ্গে সবসময় কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে নিজেরও যেমন ভালো লাগবে, দেশের মান বজায় থাকবে এবং দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬