শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দেয়ার দাবি শিক্ষকদের

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৯ PM
সংবাদ সম্মেলনে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ। © সংগৃহীত

শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদানসহ আরও ৮টি দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে শিক্ষকেরা। বুধবার (৯ বুধবার) দুপুরে আগামি বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া, দাবি আদায় না হলে আগামি মঙ্গলবার সারা দেশে মানববন্ধন করবে বলে জানিয়েছে শিক্ষক সংগঠনটি। সরকারের সদিচ্ছা বাস্তবায়নের জন্য এটি করতে হবে বলেও জানিয়েছেন তারা।

এ সময় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম। তিনি জানান, বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বদলির কার্যক্রম চালু করা হলে বেসরকারি প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শূন্য পদ পূরণ করা যাবে।

আরও পড়ুন: প্রাথমিক, কারিগরি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব

সংবাদ সম্মেলন থেকে ৮টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করা, বোর্ড কর্তৃক এফিলিয়েশনভুক্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা, আসন্ন ঈদের আগে উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ করা, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা বা বিশেষ বৃত্তি দেওয়া, শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা এবং শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষা অধিদপ্তরসহ শিক্ষার বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সমন্বয়কারী অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এবং অধ্যক্ষ নাসির উদ্দিন।

তা'মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬