প্রাথমিক, কারিগরি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৭ PM
নতুন প্রাথমিক, কারিগরি ও প্রতিরক্ষা সচিব

নতুন প্রাথমিক, কারিগরি ও প্রতিরক্ষা সচিব © সংগৃহীত

তিনজন সচিবের দপ্তর বদল করে আদেশ জারি করেছে সরকার। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে পদায়ন করা হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব একেএম ফজলুল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শামছুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।

মন্ত্রণালয়ে আদ‌্-দ্বীনের আপিল, নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন
  • ২৫ জুন ২০২৬
চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬