তৃতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নিলেন আইভী

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ AM
মেয়র আইভী

মেয়র আইভী © সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেন তিনি। গণভবন থেকে অনলাইনে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়রের পর নির্বাচিত কাউন্সিলদেরও শপথ পড়ানো হয়।

গত ১৬ জানুয়ারির ভোটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হ্যাটট্রিক জয় পান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।

পুরো সিটির নির্বাচনই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। এবার সিটি নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার।

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। সেসময় নির্দলীয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান সাংসদ শামীম ওসমানকে ১ লাখ ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী। ২০১৬ সালে ৮০ হাজার ভোটে বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন তিনি। সে সময় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৪৪ ভোট।

ইরানে ঔষধ-খাবার সহায়তা পাঠিয়েছে তুর্কমেনিস্তান
  • ১৫ মার্চ ২০২৬
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ১৫ মার্চ ২০২৬
সাতকানিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু পেল ঈদ উপহার
  • ১৫ মার্চ ২০২৬
জাবি ছাত্রীর লাশ উদ্ধার—হত্যাকাণ্ড বলছে পুলিশ, স্বামী পুলিশ…
  • ১৫ মার্চ ২০২৬
দলীয় বিবেচনায় জেলা প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক : সারজিস আলম
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence