আহত আরেকজনের মৃত্যু, দুর্ঘটনায় প্রাণ গেল একে একে ৫ ভাইয়ের

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৭ PM
নিহত চার ভাই

নিহত চার ভাই © সংগৃহীত

পারিবারিক পূজা কর্ম শেষ করে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই চার ভাই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আরও এক ভাই মারা যান। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসিনা পাড়া এলাকার মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে ডা. অনুপম শীল (৪৬), তার ভাই নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫), চম্পক শীল (৩০)। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রক্তিম শীল (৩৬) নামের আরও এক ভাই মারা যান। দুর্ঘটনায় আহতরা হলেন সরন শীল, প্লাবন ও হীরা শীল। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন জানান, একই পরিবারের ৯ জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়ার সময় রক্তিম শীল নামে আরে ভাই মারা যান। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এসআই শাফায়েত।

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬
ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই : অর্থমন…
  • ২১ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলায় ১৩ বছরের ছাত্রসহ নিহত ২
  • ২১ এপ্রিল ২০২৬