প্রধান শিক্ষকের যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ PM
রায়পুরে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি।

রায়পুরে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি। © সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক ও এলাকাবাসী একাত্মতা প্রকাশ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি পেশ করে তারা।

আরও পড়ুন: শিক্ষকই শুধু এখন জ্ঞানের উৎস নন: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের হাতে অনেক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। বর্তমানে ৯ম ও ১০ম শ্রেণির একাধিক ছাত্রীকে ওই প্রধান শিক্ষক মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, বহিষ্কার ও শাস্তির দাবি জানান তারা।

আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুর হায়দার বাবুল পাঠান জানান, যৌন নিপীড়নের বিষয়ে কেউ অভিযোগ করেনি। মানববন্ধনে অংশ নেয়া কেউ শিক্ষার্থী নয়। কোন ছাত্রী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আমরা কোন অন্যায় মেনে নিব না।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬