জামালপুর-৩ আসন

আপিলে বৈধতা পেলেন জামায়াতের আরও এক প্রার্থী

১১ জানুয়ারি ২০২৬, ১২:২৩ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ PM
মজিবুর রহমান আজাদী

মজিবুর রহমান আজাদী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র দাখিলের সময় কারিগরি ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। সমর্থকের স্বাক্ষর-সংক্রান্ত ঘরে ভুলক্রমে প্রার্থীর স্বাক্ষর পড়ে যাওয়ায় এবং সংশোধনী কাগজটি মূল নথির সঙ্গে সংযুক্ত না হওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়।আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এখন জামালপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান মজিবুর রহমান আজাদী।

মজিবুর রহমান আজাদী বলেন, ‘আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটি একটি কারিগরি ভুল ছিল, যা কমিশন সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।’

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬