সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪ AM
হাবিবুর রহমান

হাবিবুর রহমান © সংগৃহীত

বান্দরবানে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য। এই ঘটনায় তিন সন্ত্রাসীও নিহত হয়েছেন।

নিহত সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসারের নাম হাবিবুর রহমান। আহত সেনা সদস্যের নাম ফিরোজ।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির আদনান চাকরি পেলেন গুগলে

ঘটনার সতত্য নিশ্চিত করেছেন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চাওয়া মাত্রই শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছেন রাবি ভিসি!

ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, ৩টি সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করেছে। এদিকে ঘটনাস্থল আশপাশের এলাকাগুলোয় বেশ কয়েকটি সেনা টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাল…
  • ০১ আগস্ট ২০২৬