নেত্রীর দিকে নজর দিলে ঘরে ঢুকে আঘাত করব: শামীম ওসমান

২৯ জানুয়ারি ২০২২, ০৮:০৮ PM
শামীম ওসমান

শামীম ওসমান © ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, একটা কঠিন ষড়যন্ত্র হচ্ছে, যা আন্তর্জাতিক ও লোকাল পলিটিক্স। এটা মোকাবিলা করতে হবে। যারা খেলতে চান, আপনারা জেনে রাখেন আমরা ট্রেনিং নিচ্ছি। আমরা এবার খেলার জবাবটা কিন্তু সেইভাবে দেব। কারণ আমরা সবভাবে খেলতে জানি।

আজ শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লার নাসিম ওসমান ম্যামোরিয়াল পার্কে জরুরি কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত নিতে হবে। কিছু পাই আর না পাই লড়াইটা করতে হবে। যারা খেলতে চাইবে নারায়ণগঞ্জে তাদের ঘরে ঢুকে ঢুকে আঘাত করা হবে। ঘরে ঢুকে আঘাত করব, যদি নেত্রীর দিকে কেউ নজর দেয়।

আরও পড়ুন: ১৬ তারিখ খেলা হবে: শামীম ওসমান

নেতাকর্মীদের প্রত্যকেটি এলাকায় সভা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আমাদের প্রতিটি এলাকায় মিটিং করার ব্যবস্থা করেন, কর্মী তালিকা করেন। যাতে করে রাত ১ টায় সময় ডাক দিলেও তারা রাস্তায় নামতে পারে।

স্থানীয় আওয়ামী লীগের সব নেতাকর্মীদের এক সারিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসেন সব কিছু ভুলে, সব কিছু মন থেকে ঝেড়ে এক সঙ্গে কাজ করি। আমাদের এক সঙ্গে কাজ করা প্রয়োজন। কারণ সামনে আঘাত আসছে।’

আরও পড়ুন: হাতজোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান

তিনি আরও বলেন, জেলায় গত ১৫ দিন অনেক রক্তক্ষরণ হয়েছে। অনেকে অনেক কথা বলেছে। আমার ভেতরে যে রক্তক্ষরণ হয়েছে তাও আমি জানি। আমি শামীম ওসমান রাস্তায় দাঁড়ালে দুই চার লোক এমনেতেই জমে যায়। আর কয়েকটা দিন আর কয়েকটা মাস আপনাদের কষ্ট হবে। কারণ আঘাত আসবে এটা নিশ্চিত।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence