দিনাজপুরে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা

২৯ জানুয়ারি ২০২২, ০৩:০৩ PM

© প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রিসান (১৫) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) রাণীগঞ্জ এলাকায় গোহাটির পাশের একটি খাবার হোটেলের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা করছে, রাতের কোনো এক সময় তার পায়ের রগ কেটে এবং জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সে স্থানীয় রাণীগ হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত রিসান হোসেন উপজেলার কশিগাড়ি পাচঁমাথা এলাকার লিটন মন্ডল ছেলে।

আরও পড়ুন: অভাবের তাড়নায় থেমে যাচ্ছে জিপিএ-৫ পাওয়া ইসরাতের পড়াশোনা

স্থানীয়রা জানান, রিসান রাণীগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে কাজ করত। হোটেলটি সপ্তাহে দুদিন খোলা থাকে। শুক্রবার রাতে দোকানের কাজ শেষে সে বাসায় ফিরেনি। সকালে ওই দোকানের মেঝেতে তার গলাগাটা এবং ডান পায়ের রগকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

রিসানের মা অমিছা বেগম জানান, শুক্রবার রাতে ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার সঙ্গে রাত ১০টার দিকে মোবাইল ফোনে কথা হয়। সে জানায় ‘বাজারে আছি একটু দেরিতে বাড়িতে যাব’। আজ সকালে এলাকাবাসীর খবরে সেখানে গিয়ে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, স্থানীয়দের দেওয়া খবরে রানীগঞ্জ বাজারের একটি খাবারের হোটেলের মেঝে থেকে রিসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬