নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

২৮ জানুয়ারি ২০২২, ০৫:৪২ PM
মদনপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

মদনপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড © সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীতে অবস্থিত জাহিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ৪টা ৩০ মিনিটের দিকে জাহিন গার্মেন্টসে লাগার সংবাদ সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথম ইউনিট পৌঁছায় ১৫ মিনিটের মধ্যেই ৪টা ৪৫ মিনিটে।

আরও পড়ুন: করোনার নতুন আতঙ্ক নিওকোভ, মৃত্যু হতে পারে তিনজনে একজনের

এরপর একে একে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে ১৩টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছেন। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নির্বাপণ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন তাৎক্ষণিক হতাহত ও আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

বিস্তারিত আসছে...

ট্যাগ: আগুন
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬