শাবিপ্রবির পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী

‘এগুলো আন্দোলনের অংশ হতে পারে না, এসব প্রতিহিংসামূলক কাজ’

২৪ জানুয়ারি ২০২২, ১০:৪২ PM
 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

‘খাবার বন্ধ করে দেওয়া। ভিসির বাংলো বা ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া—এগুলো আন্দোলনের অংশ হতে পারে না, এসব প্রতিহিংসামূলক কাজ।’ এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে এসব কথা বলেন তিনি।

এ সময় ড. হাছান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তাদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল। আমরাও বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা দাবি নিয়ে আন্দোলন করেছি। ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছি। কিন্তু আমরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিনি। আজ শুনলাম ভিসির বাংলোতে পানিও দেওয়া হচ্ছে না। ভিসির জন্য পাঠানো খাবারও ঢুকতে দেওয়া হচ্ছে না। জেলখানার কয়েদিরাও তো খাবার পায়, পানি পায়।’

মন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো, রাজনৈতিক ক্রীড়নক হিসেবে তাদের যেন কেউ ব্যবহার না করে। আমি আশা করবো এর একটি যৌক্তিক সমাধান হবে।’

তিন ছাত্রীর সঙ্গে শিবির নেতার অবৈধ সম্পর্কের প্রতিবাদে জবি …
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে ৫৬ জন অনুপস্থিত
  • ২১ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শ…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬