ঢাবিতে সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১৬ জানুয়ারি ২০২২, ০২:৫৫ PM
নিহত শিক্ষার্থীর লাশ ও ঢাবি লোগো

নিহত শিক্ষার্থীর লাশ ও ঢাবি লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রবিবার (১৬ জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম নোহা (১৮)। তার বাড়ি সাভারের পলুর মার্কেট এলাকার। ওই এলাকার

নোহা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মোমিনখাঁরহাট গ্রামের আব্দুল মজিদের মেয়ে। পরিবারের সঙ্গে সাভারের রাজাশনের পলুরমার্কেট এলাকায় থাকতেন।

আরও পড়ুন: প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নোহা। তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে। এর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে নোহা। এই অভিমান থেকে সে আত্মহননের পথ বেছে নেয়।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতের খাবাবের পর নোহা নিজ ঘরে চলে যায়। এরপর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হল বন্ধ করতে চায় বিশ্ববিদ্যালয়গুলো

সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, নোহার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছিলো। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬