বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

১৩ জানুয়ারি ২০২২, ০৭:১৪ PM
নারীর লাশ

নারীর লাশ © ফাইল ছবি

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।

আরও পড়ুন: ব্যাংকের অফিসার সেজে ঢাবি ছাত্রীকে বিয়ে, আসলে কফি ব্যবসায়ী

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সে কারণে আজ স্কুলের প্রধান শিক্ষকসহ আরও কয়েকজন শিক্ষক দুর্গন্ধের উৎস খুঁজতে স্কুলের পেছন দিকে যান। এক পর্যায়ে সেফটি ট্যাংকের মুখ খুললে তারা সেখানে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে এবং হত্যার কারণ জানতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পরিচয় জানার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close