ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

১১ জানুয়ারি ২০২২, ০১:০৪ PM
প্রতীকী

প্রতীকী © ছবি

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় কামরুন্নাহার নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত কামরুন্নাহার উপজেলা কুশুরা ইউনিয়েনর কান্টাহাটি গ্রামের বাসিন্দা। তিনি কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে স্কুল শিক্ষকের মৃত্যুর বিষয়টি ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান নিশ্চিত করেন। এর আগে সোমবার (১০ জানুয়ারি) রাতে কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ওমিক্রনের টিকা পাওয়া যাবে মার্চে

পুলিশ জানায়, উপজেলার কুশুরা থেকে অটোরিকশায় একাই যাচ্ছিলেন ওই শিক্ষক। এ সময় বাটুলিয়া এলাকায় অজ্ঞাত ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬