আগামী কয়েকদিন হতে পারে বৃষ্টি

১০ জানুয়ারি ২০২২, ০৮:৩৪ PM
আবহাওয়া অধিদফতর

আবহাওয়া অধিদফতর © সংগৃহীত ছবি

রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামীকাল থেকে পরের কয়েকদিন বৃষ্টি হবে, কমবে দিনের তাপমাত্রা। সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ রাতেই দেশের কিছু এলাকা বিশেষ করে রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হতে পারে। রাতে তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল ঢাকা, চট্টগ্রামসহ আরও এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪ /১৫ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কখনও টানা কখনও থেমে থেমে হতে পারে। এই কদিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন: ১১ বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি 

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের তাপমাত্রা ২/৩ ডিগ্রি বাড়লেও আগামীকাল থেকে আবার তা কিছুটা কমে আসতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু'এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি  সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন: সবার মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে মোবাইল কোর্টে শাস্তি

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম ও বর্ধিতাংশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, তার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close