সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৮ জানুয়ারি ২০২২, ০২:৩২ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তবে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।  

আরও পড়ুন: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থী বেড়েছে

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে করোনা নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সব হাসপাতাল এবং নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সব দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। টিকা সনদ ছাড়া রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই দুয়েক দিনের মধ্যে এসব কার্যকর হবে।

আরও পড়ুন: শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে নর্থ সাউথ-ড্যাফোডিল-ইউরোপিয়ান

তিনি আরও বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনো অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী দোকানপাটে ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করলে জেল-জরিমানার মুখোমুখি হতে হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬