রাজধানীর গ্রিন রোডের একটি ভবনে আগুন

০৭ জানুয়ারি ২০২২, ১১:২৩ AM
রাজধানীর গ্রিন রোডের একটি ভবনে আগুন

রাজধানীর গ্রিন রোডের একটি ভবনে আগুন © ফাইল ছবি

রাজধানীর গ্রিন রোডের আরএস টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রিন রোডের আরএস টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু আমাদের ৪টি ইউনিট।

আরও পড়ুন: ফানুস ওড়াতে গিয়ে ঢাকার ১০ স্থানে আগুন (ভিডিও)

আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গ্রিন রোডের ১৪তলা আরএস টাওয়ারের ৫ম তলায় লাগার ঘটনা ঘটেছে। পরে সকাল ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিল খালেদ।

রাশেদ বিল বলেন, রাজধানীর  গ্রিন রোডের ১৪তলা আর এস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন ১১ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুন: ‘মামলায়’ অতিষ্ঠ যুবক দিলেন বাইকে আগুন (ভিডিও)

তিনি আরও বলেন, শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬