নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ পদে নিয়োগের নির্দেশ

০৫ জানুয়ারি ২০২২, ০৫:৫০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

১০ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বুধবার (৫ জানুয়ারি) তাদের রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

ওই ৫ নিয়োগ প্রার্থী হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আরও পড়ুন: শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে বেশি ব্যয় ডিজিটাল ইউনিভার্সিটির

অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ বলেন, ১০ম বিজেএস লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জুডিসিয়াল সার্ভিস কমিশন তাদের নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ না পাওয়ায় ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন।

তিনি আরও বলেন, ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায় অনুসারে তাদেরকে দ্রুত নিয়োগ দিতে হবে। তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে সে নিয়োগ পাবে না বলে জানান আইনজীবী ফয়েজ উল্লাহ।

প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950