আজ থেকে বাড়তে পারে শীত

০১ জানুয়ারি ২০২২, ১০:২৫ AM
বাড়তে পারে শীত

বাড়তে পারে শীত © ফাইল ছবি

আকাশে মেঘ থাকার কারণে গত কয়েকদিন তাপমাত্রা কমেনি। এ কারণে সেভাবে শীত পড়েনি। তবে আজ থেকে তাপমাত্রা কমতে থাকবে। আগামী ৩ থেকে ৪ জানুয়ারি তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া  অধিদপ্তর।

শনিবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানান। আজ তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: অধ্যাপনা ছেড়ে রাজনীতির মাঠে যারা

শুক্রবার (৩১ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি এবং রাজারহাটে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ১৬ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহী ১৩ দশমিক ৮, রংপুরে ১১ দশমিক ৬, খুলনায় ১৫ দশমিক ০ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: জাককানইবির ছাত্রী মেসে আগুনে পুড়ল ৬ কক্ষ

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয়ের পাদদেশ পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করে বলে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে এবং উত্তর-পূর্ব দিক থেকে মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করায় সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি।

পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
close