বাঁশঝাড় থেকে মাদ্রাসাছাত্রীর পোড়া লাশ উদ্ধার

২৯ ডিসেম্বর ২০২১, ০২:০৪ PM
শিক্ষার্থী মারুফা

শিক্ষার্থী মারুফা © সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মারুফা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার কদমরসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাও থানার ওসি ফারুক আহমেদ।

আরও পড়ুন: সন্তান প্রসবের এক ঘণ্টা পর পরীক্ষা দিলেন সাদিয়া

পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী মারুফা ত্রিশাল উপজেলার রায়েরবাজার আইয়ুবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়কে জাককানইবি না বলার আহ্বান উপাচার্যের

ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি ফারুক আহমেদ। পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নিহত মাদ্রাসাছাত্রী গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে নিখোঁজ হয়। আজ বুধবার (২৯ ডিসেম্বর) ফজরের নামাজের আগে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: কুয়াশামাখা ভোরে রসের খোঁজে

পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close