কাল বৃষ্টি হতে পারে, বাড়বে শীত

২৮ ডিসেম্বর ২০২১, ০১:৪৩ PM
তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা

তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা © সংগৃহীত

রাজধানীসহ উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলে আগামীকাল বুধবার হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অফিস বলেছে, জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে গত তিন দিন ধরে দেশের উত্তরাঞ্চল ছাড়া আর কোথাও তেমন শীত নেই বলা চলে। শীত না থাকলেও দেশের বেশির ভাগ এলাকায় সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা থাকছে। অনেক এলাকার আকাশজুড়ে মেঘের আনাগোনাও রয়ে গেছে।

আরও পড়ুন: ‘চিরবিদায়’ বলে প্রধান শিক্ষকের আত্মহত্যা

আবহাওয়াবিদেরা বলছেন, দিনে উষ্ণতা আর রাতে মৃদু শীতের এই অনুভূতি আরও দুই দিন দিন চলবে। তাপমাত্রা কমে জাঁকিয়ে শীত নামতে জানুয়ারির প্রথম সপ্তাহ লেগে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, মেঘের এই আনাগোনার কারণেই শীত কমেছে। দিনের তাপমাত্রা বেড়েছে। কারণ, কোথাও মেঘ আর জলীয় বাষ্প বেশি থাকলে শীতের ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে না। ভারতের হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা ওই মেঘ আরও দুই-তিন দিন থাকতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। তবে নদীতীরবর্তী এলাকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আরও পড়ুন: যে কারণে ‘চিরকুমার’ ছিলেন জয়নাল হাজারী

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ভূমধ্যসাগর থেকে আসা একটি পশ্চিমা মেঘমালা বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে। আবার উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাসও দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। যে কারণে আগামীকাল বুধবার থেকে উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। দুই-এক দিন এই মেঘ-বৃষ্টির মধ্যে থাকার পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আরও পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন পালিয়ে যাওয়া দুই স্কুলছাত্রী

গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ, দেখবেন যেভাবে
  • ০১ এপ্রিল ২০২৬
কু‌ড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
জাপানে ৫ মাত্রার ভূমিকম্প
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence