এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৩ ডিসেম্বর ২০২১, ০৩:১২ PM
রাণীনগর থানা

রাণীনগর থানা © ফাইল ফোটো

নওগাঁর রাণীনগরে কোমরের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সিহাব মৃধা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়া শিক্ষার্থীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: একই স্কুলে করোনায় আক্রান্ত ২৯ শিক্ষার্থী

সিহাব কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের ইউনুস আলী ছেলে। সে এবার চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, বুধবার রাতের খাবার খেয়ে আনুমানিক ৮টার দিকে পড়াশোনার জন্য তার শয়ন কক্ষে যান সিহাব মৃধা। বৃহস্পতিবার সকালে তার ছোট ভাই সিহাবকে ডাকতে গেলে সিহাব ঘরের দরজা খুলে না। পরে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় পরনের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে শিক্ষার্থী সিহাব। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীকে হত্যা: বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

ওসি শাহিন আকন্দ বলেন, পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার দুপুরে সিহাবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

ওসি আরও বলেন, এ ঘটনায় রাণীনগর থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। তবে সিহাবের মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950