এসএসসি পরীক্ষার্থীকে হত্যা: বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

২৩ ডিসেম্বর ২০২১, ০২:৩৯ PM
এসএসসি পরীক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

এসএসসি পরীক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ © সংগৃহীত

ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এসএসসি পরীক্ষার্থী মেহেদীকে (১৬) কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে খুন হয় মেহেদী। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। স্কুলছাত্রের মৃত্যু ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করছে তার সহপাঠীরা।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোর্ট চত্বর এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও শোক র‌্যালি করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

এ সময় আন্দোলনরত ছাত্ররা মেহেদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

নিহতের সহপাঠীদের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না হলে অনেক মায়ের কোল খালি হবে।

আরও পড়ুন: কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব

এবিষয় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইঞা দোষীদের বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে। মেহেদি হত্যার মূল রহস্য বের করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘পুলিশ তৎপর রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন: মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্প পরিসরে ক্লাস: শিক্ষামন্ত্রী

এর আগে, গতকাল বুধবার (২২ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের দুরামারি এলাকায় স্কুলছাত্র মেহেদীকে বাসায় থেকে বন্ধু পরিচয় দিয়ে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার ধারে পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরমান নামে আরো একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬