নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

২১ ডিসেম্বর ২০২১, ০৭:২৯ PM
নিখোঁজ সোনামণি

নিখোঁজ সোনামণি © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়ের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সোনামণি (১২) নামের এক স্কুলছাত্রী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।  মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ির পেছনে নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। 

আরও পড়ুন: মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশ কাল

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে মগড়া নদীতে গিয়ে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা বাড়ি এসে তাকে বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়।

মদন ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। কাল বুধবার (২২ ডিসেম্বর) আবারও অভিযান চালানো হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের চারটি স্বর্ণপদক

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close