ব্যালট ছিনতাইয়ের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

২০ ডিসেম্বর ২০২১, ০৭:৩০ PM
মাহবুব সরকার।

মাহবুব সরকার। © ফাইল ছবি

কুড়িগ্রামের যাত্রাপুরে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা সদরের পুরাতন শহর থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত এই নেতা হলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো. মাহাবুব সরকার।

আরও পড়ুন: তরুণরা নিজেদের প্রস্তুত করবে আগামী দিনের জন্য: প্রধানমন্ত্রী 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভগবতীপুর ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো গত (২৮ নভেম্বর) (রোববার)। এ ঘটনার একদিন পর গত ২৯ নভেম্বর (সোমবার) প্রিজাইডিং অফিসার আব্দুল ওহাব মিয়া বাদী হয়ে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামী হিসেবে সাবেক এই নেতা কে আটক করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় এবং আমাদের গোপন সংবাদের ভিত্তিতে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী হিসেবে আমরা তাকে আটক করেছি।

আরও পড়ুন: পবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ৬৫০ টাকা

এ ঘটনায় ওই ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন। পরে নির্বাচনের ৪ দিন পর আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল গফুরকে যাত্রাপুর ইউপির চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করে। এর এক সপ্তাহ না যেতেই সেই ঘোষণাও স্থগিত করে পুনরায় ব্যালট বাক্স ছিনতাই এর কেন্দ্র ভোট গ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
close