হিজাব নিষিদ্ধ করেছে সেন্ট গ্রেগরি স্কুল

১৯ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ AM
হিজাব নিষিদ্ধ করেছে সেন্ট গ্রেগরি স্কুল

হিজাব নিষিদ্ধ করেছে সেন্ট গ্রেগরি স্কুল © ফাইল ফটো

শিক্ষকদের হিজাব নিষিদ করেছে রাজধানীর সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণিকক্ষে এবং প্রতিষ্ঠানটির বিভন্ন অনুষ্ঠানে নারী শিক্ষিকারা হিজাব পড়তে পারবেন না বলে জানানো হয়েছে।

গত বুধবার (১৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ‘শিক্ষকদের বিনীতভাবে ক্লাস কক্ষে এবং ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের সময় হিজাব ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

আরও পড়ুন: ছাত্রলীগের হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষিকার আবেদন

শিক্ষকদের হিজাব নিষিদ্ধের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া নম্বরে কল দেওয়া হলে মো. আলম নামে একজন ফোন রিসিভ করেন। তার কাছে অধ্যক্ষের নম্বর চাওয়া হলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এক মিনিট পর তিনি জানান তার কাছে অধ্যক্ষের নম্বর নেই।

এদিকে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের এই নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।

আরও পড়ুন: হিজাব পরায় চাকরি হারালেন শিক্ষিকা

তাছলিম আহমেদ নামে এক সাবেক শিক্ষার্থী নোটিশটি শেয়ার করে লিখেছেন, ‘নোটিশটা সত্যি হলে দুর্ভাগ্যজনক - এমন গ্রেগরি হয়তো আমরা চাইনি।’

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence