নিরাপদ সড়ক আন্দোলন

পুলিশি বাধায় শিক্ষার্থীদের অনশন কর্মসূচি পণ্ড

১৫ ডিসেম্বর ২০২১, ০৫:৫২ PM
মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধা

মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধা © সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করতে পারেননি বলে জানা গেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সচিবালয়ের সামনে অনশন কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষার্থীদের।

জানা গেছে, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিলে তাঁরা আবার প্রেস ক্লাবের সামনে এসে মাননববন্ধন করেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলে ‘সারা দেশে হাফ পাশ, দিতে হবে দিয়ে দাও’, ‘সড়ক হত্যার বিচার চাই’ শিক্ষার্থীরা এমন স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: নিরাপদ সড়ক দাবির প্ল্যাকার্ড কেড়ে নিলেন রাবি প্রক্টর

এ বিষয়ে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদি বলেন, আজকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে পুলিশ আমাদের বাঁধা দিয়েছে। আমরা দ্রুত আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। যে পাঁচ শর্ত দিয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা সেটা মানি না। শর্তহীনভাবে সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে হবে।

আরও পড়ুন: শুধু ‘হাফ ভাড়া’ নয়, নিরাপদ সড়কও চায় শিক্ষার্থীরা

প্রসঙ্গত, এর আগে গত ৭ নভেম্বর গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। ভাড়া বাড়ানোর পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার দাবিতে ৮ নভেম্বর শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। ​ধীরে ধীরে বাড়তে থাকে সড়কে আন্দোলন। এরই মধ্যে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। পরে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার আন্দোলনের সঙ্গে নিরাপদ সড়কের দাবি যোগ হয়

‘বিশ্ববিদ্যালয়ের একই পদের সব শিক্ষকের বেতন কি সমান হওয়া উচি…
  • ০১ এপ্রিল ২০২৬
চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল, দেখে নিন কোন গ্রুপে কারা
  • ০১ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া এক কোরাল সাড়ে ২৯ হাজারে বিক্রি
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার ছুটির তারিখ জানাল আমিরাত
  • ০১ এপ্রিল ২০২৬
পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০১ এপ্রিল ২০২৬
৪ দশক পর বিশ্বকাপে জায়গা করে নিল ইরাক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence