৫ মাসেই হাফেজ ৯ বছরের শিশু

১৪ ডিসেম্বর ২০২১, ০২:৫৪ PM
সিয়াম

সিয়াম © সংগৃহীত

মাত্র ৫ মাসে সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করেছেন কুমিল্লার ৯ বছর বয়সী সিয়াম। সিয়াম জেলার চান্দিনা থানার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে।

রবিবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ৯ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়। সে শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর তাহফিজ মাদরাসার ছাত্র।

আন-নূর তাহফিজ মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা সিয়ামের মধ্যে ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত— তাহলে তার পক্ষে আরও অল্প সময়ে হাফেজ হওয়ার সম্ভবানা ছিল। কেননা, শেষ দিকে সে প্রতিদিন ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে।

আরও পড়ুন: আল্লাহ হাফেজ-এর উৎপত্তি কোথায়, কখন, কীভাবে?

তিনি আরও বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহাপুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুন: মাত্র ৫ মাসে কোরআনের হাফেজ হলেন স্কুলছাত্রী নাদিয়া

ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। আন-নূর তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবি এমনটিই জানালেন। তিনি সিয়ামের জন্য এবং তার মাদরাসার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুন: ৪ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আউয়াল

উল্লেখ্য, কুমিল্লা জেলা শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আন নূর তাহফিজ মাদরাসাটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম। ১১ জন শিক্ষকের অধীনে হিফজ ও নুরানী বিভাগসহ অন্য বিভাগে দেড় শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে।

মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬