বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

১৪ ডিসেম্বর ২০২১, ০২:১৫ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

তিনি বলেন, শারীরিক অসুস্থতা ও নিয়মিত চেকআপের জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে নেতাকর্মীদের। একই সাথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন।

২০১৯ সালের ৩ মার্চ অসুস্থ হয়েছিলেন ওবায়দুল কাদের। সে সময় তাকে বিএসএমএমইউ'র কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনিতে ৩টি ব্লক পাওয়া যায়। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ মে তিনি দেশে ফেরেন।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬