প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

১১ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪ AM
কলেজছাত্রের আত্মহত্যা

কলেজছাত্রের আত্মহত্যা © ফাইল ফটো

খাগড়াছড়ির মানিকছড়িতে মো. আল আমিন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঘটনাটি ঘটে।

আত্মহত্যা করা কলেজছাত্র আমিনের বাড়ি উপজেলার তুলাবিল এলাকা। তার বাবার নাম মো. সোলায়মান।

আরও পড়ুন: আসপিয়া ভূমিহীন নন, আছে ‘প্রায় ২ বিঘা’ জমি

স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রির কাজ করত আমিন। কয়েকদিন ধরে তাকে বিয়ে দেওয়ার জন্য পরিবার মেয়ে দেখছিল। এমন খবরে সে তার সঙ্গে ফটিকছড়ির এক মেয়ের প্রেমের কথা জানান পরিবারকে।

তার কথা অনুযায়ী পরিবারের লোকজন ফটিকছড়িতে ওই মেয়ে দেখতে যান। সেখানে গিয়ে জানতে পারেন মেয়ে মাত্র সপ্তম শ্রেণিতে পড়ে। যার ফলে পরিবার ছেলের সঙ্গে ওই কিশোরীর বিয়ে করাতে অসম্মতি জানায়।

আরও পড়ুন: অপহৃত চার শিক্ষার্থীর তিনজন উদ্ধার

পরিবারের সদস্যরা ছেলেকে বলে, তোমারও বয়স কম, আর মেয়েরও। তোমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেব। যার ফলে অভিমানে শুক্রবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আমিন।

এ বিষয় মানিকছড়ি থানার এসআই আক্কাস আলী বলেন, আত্মহত্যা করে আমিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬