জাতিসংঘের ‘জনসেবা পদক’ পাচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়

১১ ডিসেম্বর ২০২১, ১২:০৯ AM
ডা. মো. এনামুর রহমান

ডা. মো. এনামুর রহমান © ফাইল ছবি

জাতিসংঘের ‘জনসেবা পদক’ পাচ্ছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) ও নারীর ক্ষমতায়নে উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা’ ক্যাটাগরিতে এই পদক দিচ্ছে জাতিসংঘ।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জনসেবায় অবদান রাখার জন্য অত্যন্ত মর্যাদা এবং সম্মানজনক এই ‘জাতিসংঘ জনসেবা পদক-২০২১’ প্রাপ্তি নিঃসন্দেহে মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকারের আরো একটি অনন্য অর্জন, বৈশ্বিক স্বীকৃতি।

পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

‘‘১৯৭৩ সালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি হাতে নিয়েছিলেন বাংলাদেশের মহান স্থপতি, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগে জীবন ও সম্পদের ঝুঁকি-হ্রাসের ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনায় বর্তমানে বিশ্বে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।’’

এমন অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আরও লিখেন, সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে মহান বিজয়ের এই মাসে জনসেবায় শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি জাতিসংঘের এই পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close