রাজধানীতে বাড়বে শীত, বৃষ্টির সম্ভাবনা নেই

১০ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ PM

© ফাইল ছবি

রাজধানীতে ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। এর ফাঁকে অবশ্য সূর্যের দেখা মিলছে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার (১০ ডিসেম্বর) আবহাওয়া অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমাংশ ও এর কাছাকাছি আছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ এখন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আছে। আর এর প্রভাবে সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, শীতের এ সময়ে সকালের দিকে এমন মেঘলা আকাশ থাকে। দিন বাড়তে থাকলে মেঘ কাটে। আজও এমনটা হয়েছে।

আরিফ হোসেন বলেন, আজ রাতের তাপমাত্রা কমবে। এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। শীতের একটা আমেজ এখন রাজধানীতেও অনুভূত হবে। দেশের গ্রামাঞ্চলে বেশ আগে থেকেই এ অবস্থা ছিল।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি রেকর্ড করা হয় দিনাজপুরে। টেকনাফে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির রেজিস্টার বিল্ডিংয়ের সামনে‘ ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • ০৬ এপ্রিল ২০২৬
close