পেঁয়াজের হাটে ভিড় বাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট

০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ PM
ঢাকা-খুলনা মহাসড়কে যানজটে আটকে পড়া যানববাহন

ঢাকা-খুলনা মহাসড়কে যানজটে আটকে পড়া যানববাহন © সংগৃহীত

মধুখালীর পেঁয়াজ হাটে ব্যাপক আমদানির কারণে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে হঠাৎ পেঁয়াজের দাম কমে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৭টায় মধুখালী পৌরসদরের হাটে পেঁয়াজ ক্রয়-বিক্রয় শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা পেঁয়াজ নিয়ে হাজির হন। হঠাৎ বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়ে পেঁয়াজের দাম মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায় নেমে আসে। এর ফলে চাষিরা অতিলাভের আশা করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন।

হাটে উপস্থিত আড়তদার মো. সাইফুল মোল্যা জানান, বিগত কয়েক হাটে আমদানি বেশি হওয়ায় দামে হঠাৎ কমতি দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. মাহবুব এলাহী বলেন, চলতি ২০২৫-২৬ মৌসুমে মধুখালীতে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬০০ হেক্টর বেশি। তিনি আশা প্রকাশ করেছেন, দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আবার বৃদ্ধি পেতে পারে।

এবারের আবাদে মেগচামী, কোরকদি, জাহাপুর, গাজনা, কামালদিয়া, নওপাড়া, রায়পুর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়েছে। চাষিরা জানান, অতিলাভের আশায় তারা বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেছেন, কিন্তু হঠাৎ দামের কমে যাওয়ায় তাদের মাথায় হাত।

স্থানীয়রা জানিয়েছেন, বাজারে সরবরাহের সঙ্গে সড়কে যানজটও বৃদ্ধি পেয়েছে, যা দৈনন্দিন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950