যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন টিউলিপ সিদ্দিক

০৮ ডিসেম্বর ২০২১, ১১:১৯ AM
টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক © ফাইল ছবি

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন।

টিউলিপ শনিবার এক টুইট বার্তায় বলেন, “শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টার হিসাবে প্রায় ছয় বছর দায়িত্ব পালনের পর ছায়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।”

তিনি বলেন, তিনি র‌্যাচেল রিভস এমপি’র টিমে শ্যাডো চ্যান্সেলর পদে নতুন চ্যালেঞ্জ গ্রহন করার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, “লেবার পার্টির সম্মুখ সারিতে থাকার সুবিধা আমি পেয়েছি। শিশুদের জীবন গঠনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং যারা এ শিক্ষা দিচ্ছেন তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সমর্থনদান করার জন্য লড়াই করা আমি কখনোই বন্ধ করবো না।”

টিউলিপ বলেন, চিলড্রেন এন্ড আর্লি ইয়ার্স বিষয়ক ছায়া মন্ত্রী হিসাবে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরো সহায়তা, শিশুদের দেখাশোনা করা, এবং বিনামূলে স্কুলে খাবারের জন্য যারা যোগ্য তাদের জন্য তিনি লড়াই করেছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close