ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

০৭ ডিসেম্বর ২০২১, ১১:৩২ AM

© সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় অবতরণ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

দুই দিনের সফরের প্রথম দিন শ্রিংলা পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ১৫ ডিসেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ট্যাগ: ভারত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬