খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, উত্তরপত্রসহ গ্রেফতার ২

০৪ ডিসেম্বর ২০২১, ১১:১৮ PM
আটক মাহফুজ ও ইব্রাহিম

আটক মাহফুজ ও ইব্রাহিম © সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) আরএমপির রাজপাড়া থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, রাজশাহীর দুর্গাপুর থানার পুরাতন তেহের গ্রামের মো. জেহের আলী কবিরাজের ছেলে মাহফুজ আহমেদ ও চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ থানার ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিম।

আরএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালীন মাহফুজ ও ইব্রাহিমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস, তিনটি মোবাইল ফোন প্রশ্ন ও উত্তরপত্র উদ্ধার করা হয়।

পরে তাদের আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনের কানের ভেতর থেকে এয়ারপড উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬