বিশ্ববিদ্যালয় বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না: সাকি

০৪ ডিসেম্বর ২০২১, ০৫:০৩ PM
জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, বিশ্ববিদ্যালয়ের তড়িৎ বিভাগের শিক্ষকের মৃত্যুর সঙ্গে জড়িতদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শুধু বিশ্ববিদ্যালয় বন্ধ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা যাবে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের ফৌজদারি আইনের আওতায় আনতে হবে।

পড়ুন: কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ জন বহিষ্কার

গণসংহতি আন্দোলনের খুলনা জেলা শাখা উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গণসংহতির খুলনা জেলার আহ্বায়ক মুনির চৌধুরী সোহেল। আলোচনায় অংশ নেন দলের, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) খুলনা জেলার সভাপতি মোজাম্মেল হক খান প্রমুখ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close