রাজধানীতে ট্রাকের ধাক্কায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

০৪ ডিসেম্বর ২০২১, ১১:২১ AM
মাহাদি হাসান লিমন

মাহাদি হাসান লিমন © ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর কাভার্ড ভ্যানের চাপায় গ্রিন ইউনিভার্সিটির এক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম মাহাদি হাসান লিমন (২১)। শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাহাদি হাসান লিমন (২১)। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মাহাদির বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। তাঁর বাবার নাম মোজাম্মেল হক। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

মাহাদির মামা ইমাম হোসেন গণমাধ্যমকে জানান, মাহাদি উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন। গতকাল ধানমন্ডিতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। ওই বাসা থেকে রাতে তিনি কামারপাড়া ফিরছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘বিমানবন্দর পুলিশ কাওলা এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬